ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ : রিজভী শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

মশা দূর করে কর্পূর

আকাশ নিউজ ডেস্ক:

ইদানিং বেশ বেড়েছে মশার প্রকোপ। তীব্র গন্ধযুক্ত কর্পূরের সাহায্যে দূর করা যায় মশা। এছাড়া ঠাণ্ডা লাগা নিরাময়ে কর্পূর ব্যবহৃত হয়। পাশাপাশি রূপচর্চায়ও রয়েছে এর অনেক ব্যবহার।

ঠাণ্ডা লেগেছে? ৪ ফোঁটা কর্পূর তেলের সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে তুলা ভিজিয়ে নিন। তুলা বুকে ঘষুন কিছুক্ষণ। স্বস্তি মিলবে। নাক বন্ধ হয়ে গেলে গরম পানিয়ে কয়েক ফোঁটা কর্পূর তেল মিশিয়ে বাষ্প টেনে নিন। ফল মিলবে সঙ্গে সঙ্গে।

ব্রণ দূর করতে পারে কর্পূর তেল। ১ কাপ অপরিশোধিত নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ কর্পূর তেল মেশান। ত্বক পরিষ্কার করে তেলের মিশ্রণ ঘষে ঘষে লাগান ব্রণের উপর। ৫ মিনিট ম্যাসাজ করে রেখে দিন সারারাত। পরদিন কুসুম গরম পানি ও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। প্রতিদিন ব্যবহার করলে ব্রণ দূর হবে।

২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ কর্পূর গুঁড়া মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। পরদিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এভাবে ব্যবহার করলে উকুনের উপদ্রব থেকে মুক্তি মিলবে।

মশা ও কীটপতঙ্গ দূর করতে পারেন কর্পূরের সাহায্যে। আধা কাপ গরম পানি একটি স্প্রে বোতলে নিয়ে ২০ ফোঁটা কর্পূর তেল মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন যেখানে মশার আনাগোনা বেশি সেখানে। কর্পূর ট্যাবলেট পাওয়া যায় বাজারে। এগুলো ঘরে রাখলেও মশার আনাগোনা কমে যাবে। একইভাবে দূর করতে পারেন ঘরে থাকা কীটপতঙ্গও। ট্যাবলেট অথবা কয়েক ফোঁটা কর্পূর তেল অথবা ঘরের কোণে ফেলে রাখলেও মুক্তি মিলবে বিরক্তিকর বিভিন্ন পোকামাকড় থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

মশা দূর করে কর্পূর

আপডেট সময় ১০:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮