ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দৌড়ে বাড়বে স্মৃতিশক্তি, কমবে মানসিক চাপ

আকাশ নিউজ ডেস্ক: 

নিয়মিত শারীরিক কসরত করলে শরীরের নানারকম রোগব্যাধি দূর হয়ে যায়। ওই তালিকায় এবার যুক্ত হচ্ছে নিয়মিত দৌড়। প্রতিদিন গড়ে পাঁচ কিলোমিটারের মতো দৌড়তে পারলে মানসিক চাপ দূর করার পাশাপাশি স্মৃতিশক্তিও নাকি সুরক্ষিত রাখা যায়, এমনটাই দাবি বিশেষজ্ঞদের।

মানসিক চাপে আপনার দৈনন্দিন কাজের ক্ষতি হচ্ছে? তাহলে প্রতিদিন পাঁচ কিলোমিটার দৌড়লে পেতে পারেন সুফল। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানাচ্ছেন, যারা ক্রমাগত মানসিক চাপের মধ্যে থাকেন তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে দৌড়ের অভ্যাস।

গবেষকেরা জানিয়েছেন, ইঁদুরের ওপর গবেষণা করে দেখা গেছে, মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামের একটি অংশ মানুষকে কোনো কিছু শিখতে ও স্মৃতি সংরক্ষণ করতে সাহায্য করে। আবার মস্তিষ্কের ওই অংশটিকে সচল রাখতে নিয়মিত দৌড়নোর অভ্যাস শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

গবেষকরা আরো জানিয়েছেন, নিয়মিত দৌড়লে সাইন্যাপস বা নিউরনের মধ্যে সংযোগ জোরালো হয়। আর এটি মস্তিষ্কের উপর গভীর প্রভাব ফেলে। ফলে, হিপোক্যাম্পাসের ভেতর স্মৃতি তৈরি ও রোমন্থন ভালোভাবে সংগঠিত হয়। এ প্রক্রিয়াকে বলে ‘লং টার্ম পোটেনশিয়েসন’ বা এলটিপি। ক্রমাগত মানসিক চাপে সাইন্যাপস দুর্বল হয়ে যায় এবং এলপিটি কমে যেতে থাকে।

যুক্তরাষ্ট্রের গবেষক জেফ এডওয়ার্ডস এই প্রবন্ধে জানিয়েছেন, ‘আমাদের জীবনে সব ক্ষেত্রে চাপ নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমরা কতটুকু শরীর চর্চা করব, তা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। তাই মস্তিষ্কে মানসিক চাপের কু-প্রভাব ঠেকাতে আজ থেকেই দৌড়াতে শুরু করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দৌড়ে বাড়বে স্মৃতিশক্তি, কমবে মানসিক চাপ

আপডেট সময় ১২:২২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮