ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

দিনাজপুরে জুট মিলে অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরল উপজেলার রূপালী বাংলা জুট মিল নামে একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও কেউ মারা গেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়ায় যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় পাট ও যন্ত্রাংশসহ প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মিল মালিক।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে বিরল উপজেলার হুসনা নামক স্থানে রূপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গোটা মিলে ছড়িয়ে পড়ে। এ সময় জুট মিলে কাজ করছিল প্রায় সাড়ে ৭০০ শ্রমিক। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মিলের ভেতর শ্রমিকরা চারদিকে ছোটাছুটি শুরু করেন।

অগ্নিকাণ্ডে বেশকিছু শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে অগ্নিদগ্ধরা জানান, মূল গেটে আগুন লেগে আগুন নিমিষেই চারদিকে ছড়িয়ে পড়ে। মিলের ভেতর থেকে আত্মরক্ষার্থে তারা দরজা ও জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। অনেকেই মিল থেকে বের হতে পারেনি বলে জানান তারা।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না আসায় এবং ভেতরে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পড়ে থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দিনাজপুর ও সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। রূপালী বাংলা জুট মিলের স্বত্বাধিকারী বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ জানান, মিলে গুদামজাত পাট, পাটজাত পণ্য এবং মিলের যন্ত্রাংশসহ প্রায় ৩০০ কোটি টাকার মালামাল ছিল। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরো আগুন নেভাতে আরও সময় লাগবে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয় বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

দিনাজপুরে জুট মিলে অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৯:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮