ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

চলন্ত বাসে পুলিশ সদস্যকে গণধোলাই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে সাধারণ নাগরিকের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা যেন থামছেই না। এমনকি পুলিশের পোশাক পরা থাকলেও তাকে যে থোড়াই কেয়ার করছে জনতা। শনিবার রাতে হাওড়ার মৌখালি পুলিশ সদস্যকে মারপিটে এমনই চিত্র ফুটে উঠেছে। চলন্ত বাসে এক ট্র্যাফিক পুলিশকর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়েছে, মারপিটের সময় ওই পুলিশ সদস্য হাতজোড় করে সাহায্য চাইলেও তাকে কেউ সাহায্য করেনি। মারপিটের শিকার হয়ে হাতের তালু ফেটে যায় ওই পুলিশকর্মীর। গুরুতর আঘাত লাগে মুখ ও চোখে। চারজনের মধ্যে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

প্রসঙ্গত, শনিবার রাতেই টালিগঞ্জ সার্কুলার রোডে সিগন্যাল ভেঙেছিল একটি ট্যাক্সি। কিছু দূর যাওয়ার পরেই সেটিকে আটকান কর্তব্যরত এক ট্র্যাফিক কনস্টেবল। অভিযোগ জিজ্ঞাসাবাদ করার সময়ে কোনও কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েন অভিযুক্ত চালক। এর পরেই স্থানীয় বাসিন্দারা মারধর করেন ওই কনস্টেবলকে। এর আগেও গত মাসে আমহার্স্ট স্ট্রিটে সিগন্যাল ভাঙার অপরাধে একটি ট্যাক্সিকে আটকানোয় জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের এক কনস্টেবলকে হেনস্তা করেছিলেন চালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়া কবুলের বিশেষ ১০ মুহূর্ত: যে সময় আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে

চলন্ত বাসে পুলিশ সদস্যকে গণধোলাই

আপডেট সময় ০২:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮