ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পালাচ্ছে মানুষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দারা ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন। নতুন করে উত্তেজনা শুরুর পর ইতোমধ্যে এক হাজারের বেশি সীমান্তবাসী গ্রাম ছেড়ে আশ্রয়ের খোঁজে গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। কাশ্মীরের শ্রীপুর সীমান্ত এলাকায় দেশ দুইটির মধ্যে এ উত্তেজনা চলছে।

চলতি বছরের শুরু থেকে মাঝে মাঝে দুই দেশের তরফেই প্রচণ্ড গোলাগুলি ও শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে সীমান্তে বসবাস করা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় বারামুল্লাহ জেলার ডেপুটি কমিশনার নাসির আহমদ নাকাশ জানিয়েছেন, ২০০৩ সালে দুই পক্ষের অস্ত্রবিরতির পর উরি এলাকার পরিস্থিতি অনেকটা সময় ধরে শান্ত হয়ে আসে। কিন্তু সম্প্রতি সেখানে অস্ত্রবিরতির লঙ্ঘন হতে দেখা যাচ্ছে। চলতি বছরে বিভিন্ন হামলায় কেবল ভারতের ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তিনি আরও জানান, নতুন করে উত্তেজনা শুরু হওয়ার পর এক হাজারের বেশি গ্রামবাসী পালিয়েছে।

সীমান্তবর্তী শহর রাজৌরির প্রশাসনিক কর্মকর্তা শহিদ ইকবাল চৌধুরী বলেন, গত বছরের মে মাস থেকে অস্ত্রবিরতির লঙ্ঘন চলছে, তবে চলতি বছরের জানুয়ারিতে এর মাত্রা হঠাৎ করে বেড়েছে।

উল্লেখ্য, সীমান্তে অস্ত্রবিরতির লঙ্ঘন এবং সামরিক-বেসামরিক লোকের প্রাণহানির জন্য ভারত ও পাকিস্তান পরস্পরকে দায়ী করে থাকে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পালাচ্ছে মানুষ

আপডেট সময় ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮