ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অবশেষে ফিরছেন স্টোকস

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত পাঁচ মাস ইংল্যান্ড জাতীয় দলের বাইরে ছিলেন বেন স্টোকস। গত বছর সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর দলটির বিভিন্ন সিরিজের স্কোয়াডে থাকা সত্ত্বেও শেষে বাদ পড়ে গেছেন এই অলরাউন্ডর।
সম্প্রতি ব্রিস্টল ঘটনার শুনানিতে আদালত তাকে নির্দোষ ঘোষণা করায় এবার নিশ্চিন্তে যোগ দিয়েছেন ইংল্যান্ড দলে। সব ঠিক থাকলে আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন স্টোকস। ব্রিস্টলের ঘটনার পরই অ্যাশেজ দল থেকে বাদ পড়েন টেস্ট স্কোয়াডের সহ-অধিনায়ক স্টোকস।

এরপর আইনি জটিলতার কারণে পরবর্তীতে দলের ওয়ানডে ও টি ২০ স্কোয়াডে ডাক পেয়েও খেলতে পারেননি এই ২৬ বছর বয়সী। মাঝে অবশ্য নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। আর জাতীয় দলে ফেরার পর অনুশীলনে ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছেন বলেই জানালেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান, ‘ও দারুণ টাচে আছে। স্কোয়াডে আসার পরই ও অনুশীলনে নেমে পড়েছে। নিজেকে খুঁজে পেয়েছে সে। এটা দেখতেও ভালো লাগে।’ ওয়েবসাইট

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন জোড়া কবুতরে শুরু, এখন স্বাবলম্বী মৌলভীবাজারের স্বপ্না

অবশেষে ফিরছেন স্টোকস

আপডেট সময় ০৬:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮