ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

এটা আমাদের কাছে বিশেষ মুহূর্ত: কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

পিঠে হালকা ব্যথার জন্য কেপটাউনে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি। তবুও জয় আটকায়নি ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বিরাট কোহলির ভারত। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন সুরেশ রায়না।
ম্যাচ শেষে বিরাটের হাতে তুলে দেওয়া হল আইসিসি টেস্ট স্মারক । ৪৪ ম্যাচে ১২১ পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। তাই আইসিসির তরফে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার জন্য কেপটাউনেই ভারত অধিনায়কের হাতে স্মারকতুলে দেওয়া হল। তাঁর সঙ্গে বিরাটের হাতে তুলে দেওয়া হয় ১ মিলিয়ন ডলার আর্থিক পুরষ্কারও।

অধিনায়ক হিসেবে বিরাট প্রথমবার আইসিসির টেস্ট স্মারক পান ২০১৬ সালের অক্টোবর মাসে। দ্বিতীয়বার এই সম্মান পাওয়ার পর বিরাট বলেছেন, ‘এটা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। এটা দলের সম্মিলিত লড়াইয়ের ফল। দলের সাপোর্ট স্টাফদেরও কৃতিত্ব দেব। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ভাল খেলাই আমাদের লক্ষ্য।’

বিরাট ছাড়াও আইসিসির টেস্ট স্মারক দু’বার পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১০ ও ১১–য় ধোনির ভারত এই স্মারক জিতেছিল। ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

এটা আমাদের কাছে বিশেষ মুহূর্ত: কোহলি

আপডেট সময় ০৬:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮