ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে টপকে যাচ্ছে চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী দুই দশকের মধ্যে পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। এর মধ্যে দেশটি পরমাণু শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশে পরিণত হবে। এ সময়ে চীন বর্তমানের চেয়ে তিন গুণ পরমাণু সক্ষমতা বাড়াবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। এ সম্পর্কে সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিকল্প জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে চীন সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে তাতে আগামী ২০ বছরের মধ্যে দেশটি আমেরিকার পরমাণু শক্তিকে ছাড়িয়ে যাবে। খবর পার্সটুডের।

বিরল বলেন, “চীন খুব শক্তিশালীভাবে এগিয়ে আসছে। বর্তমানে ৬০টি পরমাণু কেন্দ্র নির্মাণাধীন রয়েছে যার এক-তৃতীয়াংশ চীনে তৈরি হচ্ছে। ফলে খুব শিগগিরই আমরা চীনকে বিশ্বের এক নম্বর পরমাণু শক্তি হিসেবে দেখব।”

ফাতিহ বিরল বলেন, ১৯৬০-এর দশক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান পরমাণু শক্তির স্থান দখল করেছিল কিন্তু দুটি ঘটনা তাকে সে স্থান থেকে সরিয়ে দেবে। এর একটি হচ্ছে সম্প্রতি আমেরিকা তেমন বেশি পরমাণু স্থাপনা নির্মাণ করে নি আর দ্বিতীয়টি হচ্ছে আমেরিকার হাতে বর্তমানে যেসব পরমাণু স্থাপনা রয়েছে তা সারাজীবনের জন্য নয়। এ ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পরামাণু শক্তি শতকরা ২০ ভাগ থেকে সাত ভাগে কমে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে টপকে যাচ্ছে চীন

আপডেট সময় ১১:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮