ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতকে কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, ভারত সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে কিন্তু আমরা তার কঠোর জবাব দেব। শনিবার তিনি লাহোরে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

এর আগে গত বুধবার ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, গত ১০ ফেব্রুয়ারি তার দেশের একটি সেনা ক্যাম্পের ওপর যে হামলা হয়েছে তার জবাব হিসেবে শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকসহ নানা ব্যবস্থা নিয়ে চিন্তা করা হচ্ছে।

ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের জবাবে এহসান ইকবাল বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা করছি; পাকিস্তানের শত্রুরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অনেক বেশি সময় ব্যয় করছে এবং আমাদের প্রতিবেশী দেশ সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে কিন্তু তাদের জানা উচিত আমরা শক্ত জবাব দেব।

এহসান ইকবাল আরো বলেন, আফগানিস্তান ইস্যুতে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তান রাজনৈতিক চাপ মোকাবেলা করছে। তিনি বলেন, পাক-মার্কিন সম্পর্ক আফগানিস্তানে শান্তির উৎস হতে পারে কিন্তু দুদেশের মধ্যে আস্থার ঘাটতি এ সম্ভাবনা ধ্বংস করে দেবে এবং তাতে সন্ত্রাসীরা লাভবান হবে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তান

আপডেট সময় ১০:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮