ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

জনপ্রিয়তা বাড়লে খালেদাকে জেলে রেখেই নির্বাচন করুন: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া জেলে থাকলে যদি জনপ্রিয়তা বাড়ে তাহলে তাকে জেলেই রেখে দিন। আপনারা তার জামিন নিয়ে মুভ করবেন না। তাহলে নির্বাচনে আপনারা জিতে যাবেন।

শনিবার দুপুরে ভোলা সদর উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলেন- খালেদা জিয়া জেলে থাকলে আওয়ামী লীগের দৈনিক ১০ লাখ করে ভোট কমবে। যদি তাই হয় তাহলে বিএনপির উচিৎ তাকে জেলে রেখে নির্বাচন করা।

আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তোফায়েল বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের অধীনেই সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। নির্বাচনে কেউ যদি না আসে তাহলে আমাদের কিছু করার নাই।

খালেদা জিয়াকে এখন বিরোধীদলের নেতাও বলা যায় না মন্তব্য করে তিনি বলেন, যারা নির্বাচন করবেন না তারাই ক্ষতিগ্রস্ত হবেন। যেমন বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে না আছে বিরোধীদলে না আছে পার্লামেন্টে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলামরে সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. জাহাঙ্গীর উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

জনপ্রিয়তা বাড়লে খালেদাকে জেলে রেখেই নির্বাচন করুন: তোফায়েল

আপডেট সময় ০৩:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮