ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত সীমান্তে প্রস্তুতি নিচ্ছে চীনের কমব্যাট ফোর্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত সীমান্তের কাছে সেনা মোতায়েন করেছে চীন। যুক্তরাষ্ট্রের ধাঁচে কমব্যাট সিস্টেমে প্রতিটি জওয়ানকে তৈরি করা হয়েছে। মনে করা যাচ্ছে, ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি হিসেবেই সেনা মোতায়েন করেছে চীন। খবর কলকাতা২৪।

চীনের পিপলস লিবারেশন আর্মির একটি বিশেষ শাখা স্কাই উলফ কম্যান্ডারদের রাখা হয়েছে। QTS-11 সিস্টেমের ট্রেনিং নিয়েছে তারা। ভারতের ৩ হাজার ৪৮৮ কিলোমিটার লম্বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর তাদের মোতায়েন করা হয়েছে।

চীনের বিশেষজ্ঞদের মতে, এই QTS-11 সিস্টেম বিশ্বের সবচেয়ে শক্তিশালী আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে অন্যতম৷ মার্কিন সেনা একসময় এই অস্ত্র ব্যবহার করত। QTS-11 সিস্টেম শুধু আগ্নেয়াস্ত্রই নয়। বরং এটি সম্পূর্ণ ডিজিটালাইজড ইন্টিগ্রেটেড ইন্ডিভিজুয়াল সোলডার কমব্যাট সিস্টেম। চীনা মিলিটারি বিশেষজ্ঞরা এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এই সিস্টেমে রয়েছে অ্যাসল্ট রাইফেল ও ২০ মিলিমিটার গ্রেনেড লঞ্চার। টার্গেট ধ্বংস করতে এর জুড়ি নেই৷ প্রতিটি চীনা জওয়ানের কাছে এই সিস্টেম রয়েছে। প্রতিটি QTS-11 সিস্টেমের ওজন ৭ কেজি। মিলিটারির পক্ষ থেকে জানানো হয়েছে, কমব্যাট সিস্টেমের প্রতিটি জওয়ান ডিজিটালাইজড আর্মির সদস্য। বিশেষ অপারেশন ফোর্স প্রথম QTS-11 সিস্টেম পরীক্ষা করে। এই সিস্টেম যথেষ্ট দামি।

কিছুদিন আগে সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশ পায়। সেখানে বলা হয়, J-10 ও J-11 ফাইটার জেট নিয়ে তৈরি রয়েছে চীন। ভারতের কাছ থেকে কোনোরকম প্রতিক্রিয়ার মতো খবর তাদের কাছে পৌঁছায়, তাহলে এই এয়ারক্র্যাফ্টগুলোকে কাজে লাগানো হবে। গত বছর ডোকালামে ৭৩ দিন স্ট্যান্ড অফের সময় ব্যাটেল ট্যাঙ্ক সীমান্তে নিয়ে গিয়েছিল চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত সীমান্তে প্রস্তুতি নিচ্ছে চীনের কমব্যাট ফোর্স

আপডেট সময় ০১:৫৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮