ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাটনায় ২০০ পুলিশ কর্মকর্তা নিখোঁজ!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিহারে ২০০ পুলিশ কর্মকর্তা দায়িত্ব থেকে নিখোঁজ রয়েছেন। এছাড়া আরো শতাধিক পুলিশ সদস্য ডিউটি না করেও বছরের পর বছর বেতন নিচ্ছেন। বৃহস্পতিবার পাটনা পুলিশের ডিআইজি রাজেশ কুমার বিহারে পর্যবেক্ষণে গেলে এমন তথ্য উঠে আসে। খবর কলকাতা২৪।

খবরে বলা হয়েছে, বিহারে পর্যবেক্ষণে গিয়েছিলেন পাটনার ডিআইজি রাজেশ কুমার। পর্যবেক্ষণে গিয়ে তিনি নিজেই অবাক হয়ে যান৷ জানতে পারেন, পুলিশের ২০০ এর বেশি অফিসার ‘ফেরার’৷ আর কাজে না এসে বছরের পর বেতন নিচ্ছিলেন তারা। এ রকম বহু অনিয়ম ধরা পড়ে পর্যবেক্ষণে। ক্ষুব্ধ ডিআইজি ‘ফেরার’ পুলিশদের দুই দিনের মধ্যে কারণ দর্শনোর নির্দেশ দিয়েছেন৷

বৃহস্পতিবার আচমকা পর্যবেক্ষণে যান ডিআইজি রাজেশ কুমার। এরপরই পাটনা পুলিশ লাইনে অনিয়ম সামনে আসতে শুরু করে৷ আড়াই বছর ধরে ২০০ পুলিশ অফিসারের নিখোঁজের বিষয়টি তখনই জানতে পারেন রাজেশ কুমার। এছাড়া ৩৫০-এর বেশি ফাঁকিবাজ পুলিশের সন্ধান মিলেছে৷ এদের মধ্যে ৫০ জন ভিআইপিদের বডিগার্ডে দায়িত্বে আছেন। তবে মজার বিষয় হলো খাতা-কলমে তারা ভিআইপিদের বডিগার্ড। বাস্তবে সেই ভিআইপি ব্যক্তিদের অস্তিত্বই নেই। বৃহস্পতিবার পাঁচ ঘণ্টা ধরে চলে পর্যবেক্ষণ। সেখানে একের পর এক অনিয়ম ধরা পড়ে। বিহার পুলিশ অ্যাক্ট অনুযায়ী, ছয় মাস কাজে না এলে তার চাকরি এমনই চলে যায়।

রাজ্য পুলিশের ডিআইজি জানান, বছরের পর বছর ধরে কাজে আসছেন না পুলিশের শতাধিক কর্মী। অথচ তারা বেতন তুলছেন। তাই সেই অ্যাকাউন্টগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া তাদের দুই দিনের মধ্যে দেখা করার নোটিশ পাঠানো হয়েছে। না হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাটনায় ২০০ পুলিশ কর্মকর্তা নিখোঁজ!

আপডেট সময় ০১:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮