ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টুর্নামেন্টের আগেই ১০ কোটি রুপি গচ্চার শঙ্কায় কেকেআর?

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টুর্নামেন্ট শুরুর আগেই চিন্তায় কলকাতা নাইটরাইডার্স। শুধু চিন্তা? অজি মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনের চোটের পর একরকম ঘুম কেড়েছে কিং খানের দলের। কারণ তিনি এবার নাইটদের অন্যতম সেরা অস্ত্র।

তাকে ৯.৬ কোটি রুপিতে কিনেছে শাহরুখের দল? জ্যাক ক্যালিসরা চিন্তিত, এত টাকা পানিতে যাবে না তো! বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বেশ চোট পান এই অজি তারকা। যার ফলে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হয়েছে তাঁকে। ব্ল্যাক ক্যাপদের বিরুদ্ধে বাকি কোনও ম্যাচেই ক্রিসকে পাবে না ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা। চোট বেশ গুরুতর বলেই জানাচ্ছে অজি ম্যানেজমেন্ট।

কাঁধের ওই চোটের কারণে ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন লিন। তার চোট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা দলেরও। শোনা যাচ্ছে, স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরই লিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে জ্যাক কালিসের দল।

গত জানুয়ারি আইপিএল নিলামে ৯.৬ কোটি রুপি দিয়ে ক্রিস লিনকে কিনেছিল নাইট শিবির। এমনকী এবার নাইটদের নেতৃত্ব দেওয়ায় দৌড়েও ছিলেন তিনি। শাহরুখের ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ইচ্ছাপ্রকাশও করেছিলেন লিন। তবে এসব কিছুতেই প্রশ্ন চিহ্ন ফেলে দিল ক্রিসের কাঁধের চোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টুর্নামেন্টের আগেই ১০ কোটি রুপি গচ্চার শঙ্কায় কেকেআর?

আপডেট সময় ০৯:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮