ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দৌলতপুরে স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর এলাকায় কুদরত আলী নামে এক ব্যক্তিকে তার দ্বিতীয় স্ত্রী মারুফা খাতুন গলাকেটে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ রবিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি, হাতুড়িসহ দ্বিতীয় স্ত্রী মারুফা খাতুনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার খলিশাকুন্ডি এলাকার ওয়ারেশ আলীর ছেলে কুদরত আলী দুই স্ত্রী নিয়ে বেশ কিছুদিন ধরে শালিমপুর এলাকায় বসবাস করে আসছিল। পারিবারিক বিরোধের জের ধরে তার দ্বিতীয় স্ত্রী শনিবার মধ্যরাতে কুদরত আলীকে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় ছুরি গলাকেটে হত্যা করে পাশের ডাকবাংলোর পেছনে আম বাগানে ফেলে রাখেন। খবর পেয়ে রবিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

দ্বিতীয় স্ত্রী মারুফা খাতুনের অনৈতিক সম্পর্কে বাধা দেয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, নিহতের ঘর থেকে রক্তমাখা ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। ঘরে পড়ে থাকা রক্ত মুছে ফেলার নমুনা পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দৌলতপুরে স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক

আপডেট সময় ০৪:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮