ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবান ধ্বংস করতে আসেনি যুক্তরাষ্ট্র: হামিদ কারজাই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তালেবান সন্ত্রাসীদের পরাজিত করার জন্য যুক্তরাষ্ট্র আফগানিস্তান আসেনি বরং তারা এসেছে প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া ও ইরানকে মোকাবেলার করার জন্য। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। গত বুধবার কারজাইয়ের ওই সাক্ষাৎকার ওয়াশিংটন পোস্টে ছাপা হয়।

কারজাই বলেন, ‘যুক্তরাষ্ট্র এখানে কোনো পক্ষ হতে আসেনি। অল্প কিছু তালেবানকে পরাজিত করার জন্য আফগানিস্তানে তাদের এত ঘাঁটি প্রতিষ্ঠা করারও দরকার নেই। তারা এখানে এসেছে শুধুমাত্র যে কারণে তা হচ্ছে চীন, রাশিয়া ও ইরানের মতো তাদের সব বড় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের জায়গা দিয়েছি। আমরা তাদেরকে এখানে স্বাগত জানাই কিন্তু তারা যেন আমাদেরকে প্রতারণা না করে।’

হামিদ কারজাই আরো বলেন, ‘প্রতিদিন বহুসংখ্যক আফগান নাগরিক মারা যাচ্ছে। আফগানিস্তান একটি ছোট ও গরিব দেশ। আমরা যুক্তরাষ্ট্রকে এসব বন্ধ করার কথা বলতে পারি না। কিন্তু এটা তো একটা দেশ এবং আমাদের স্বার্থের প্রতি তাদের অবশ্যই সম্মান দেখানো উচিত।’

এর আগে হামিদ কারজাই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস আফগানস্তিানে জড়ো করা ও তাদেরকে মদদ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন।

২০০১ সালে তালেবানকে নির্মূল করার নামে আফগানিস্তান সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু দীর্ঘদিনের যুদ্ধেও তালেবানকে পরাজিত করতে পারেনি তারা। এতে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবান ধ্বংস করতে আসেনি যুক্তরাষ্ট্র: হামিদ কারজাই

আপডেট সময় ১১:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮