ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন থেকে সরে আসতে বিএনপির ছলচাতুরি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য নানা ধরনের টালবাহানা করছে। তিনি বলেন, ‘বিএনপির কাজ-কর্ম দেখে, তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। আর এ জন্য তারা নানা ছল-চাতুরীর আশ্রয় নিচ্ছে।’

ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

কাদের বলেন, বেগম খালেদা জিয়ার মামলার রায় এখনো হয় নাই। কিন্তু এর আগেই তারা মামলার রায় কি হবে, তা বলে দিচ্ছেন। রায় তাদের বিরুদ্ধে গেলে আদালতের বিরুদ্ধে তারা আন্দোলন করার ঘোষণা দিচ্ছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত বিলাস বহুল এক হোটেলে কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেছে। আর বিলাস বহুল হোটেলে বসে তারা জনগণের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে কোন দলীয় কর্মসূচি থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ের ওপর কোন কর্মসূচি দিয়ে আমরা জনগণের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়াতে চাই না। তাই এ রায়কে কেন্দ্র করে আমাদের কোন দলীয় কর্মসূচী নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন থেকে সরে আসতে বিএনপির ছলচাতুরি: কাদের

আপডেট সময় ০৪:৩৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮