ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের ওপর হামলা মামলায় হেলাল, মামুনসহ ৫৮ জন রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ ৫৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, রমনা ও শাহবাগ থানার মামলায় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল ও মামুনসহ ৫৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বলেন, রমনা থানার মামলায় গ্রেপ্তার হেলালসহ ৩১ জনের পাঁচ দিন এবং শাহবাগ থানার পৃথক দুই মামলায় ২৭ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া রমনার মামলায় আরও একজনের একদিনের রিমান্ড হয়েছে।

আদালত সূত্র বলছে, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় আজ ৬৭ জনকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। এর মধ্যে সাতজন নারী এবং দুজন অসুস্থ আসামির রিমান্ড আবেদন নাকচ করেছেন।

রিমান্ড আবেদন নাকচ করে আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা বলেছেন, পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা চালাননি। বরং পুলিশ নিজের লোক দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে। যাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, তাদের কারও বিরুদ্ধেই সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ। বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা–কর্মীদের ধরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

মঙ্গলবার রাজধানী ঢাকায় হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ দাবি করে, মঙ্গলবার বিকেল পৌনে চারটায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে অতর্কিতে হামলা চালান। প্রিজন ভ্যান ভাঙচুর করে বিএনপির আটক দুই কর্মীকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশের ওপর হামলা মামলায় হেলাল, মামুনসহ ৫৮ জন রিমান্ডে

আপডেট সময় ০৯:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮