ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তাইওয়ানের দিকে বছরের প্রথম টাইফুন ধেয়ে আসছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলতি বছরে তাইওয়ানের দিকে প্রথম টাইফুন ধেয়ে আসছে। শনিবার কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য দ্বীপটির ট্রেন চলাচল স্থগিত ও স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। টাইফুন নেসাত এর প্রভাবে দ্বীপটির পূর্ব উপকূলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং ঝড়ো হাওয়া বইছে। শুক্রবার এটি একটি মাঝারি ঝড়ে পরিণত হয়েছে।

আবারও ঝড়টি শনিবার রাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে আশঙ্কা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গ্রিনিচ মান সময় ০২:১৫ টায় টাইফুন নেসাত হুয়ালাইন কাউন্টি থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এ সময় ঝড়টির ঘন্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার গতিবেগ ছিল।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো সতর্ক করে জানান, কাউন্টিগুলোর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মুষলধারে এবং কোন কোন এলাকায় গ্রীষ্মকালীন ঝড়ের পাশাপাশি ৯শ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে আকাশ যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। পূর্ব ও দূরবর্তী দ্বীপগুলোর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য ৩৬ হাজারের বেশি সৈন্য প্রস্তুত রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানের দিকে বছরের প্রথম টাইফুন ধেয়ে আসছে

আপডেট সময় ১২:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭