ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি নেতা তরিকুলের ছেলে আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে আটক করা হয় বলে দৈনিক আকাশকে জানিয়েছেন শামসুদ্দিন দিদার। তবে এ ব্যাপারে পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল সন্ধ্যার পর গুলশান থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। বিএনপি নেতাদের মধ্যে এখন গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ ধার্য আছে। মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আটক দুই নেতাকে প্রিজন ভ্যান ভেঙে ছিনিয়ে নেয় নেতা-কর্মীরা। পরে বিএনপি ৬৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়। সন্ধ্যার পর আটক করা হয় গয়েশ্বরকে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা তরিকুলের ছেলে আটক

আপডেট সময় ০১:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮