ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৭ বছরের শিশুর হাতে হাতকড়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্কুলের ক্যাফেটেরিয়ায় নিজের খাবার না খেয়ে সেটা দিয়ে খেলছিলো এক শিশু। শিক্ষিকা দেখে তাকে ক্যাফেটেরিয়া থেকে বের করে দিলেন। এতে ওই শিক্ষকের প্রতি ক্ষেপে যায় ৭ বছরের শিশু। দৌড়ে গিয়ে উপর্যুপরি কিল-ঘুষি শুরু করে ওই শিক্ষিকার পিঠে।

বাচ্চাটিকে দমাতে ডাকা হয় পুলিশকে। তারা এসে একেবারে পরিয়ে দেয় হাতকড়া! যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এ ঘটনার খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

পুলিশ বাচ্চাটির মানসিক অবস্থা যাচাইয়ের জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে অবশ্য সেখান থেকে তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশ বলছে, স্কুল কর্তৃপক্ষের আচরণে কোনো সমস্যা নেই। যথাযথ কারণেই তারা পুলিশকে ডেকেছেন।

তবে বাচ্চাটির মা-বাবা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মা মেরি আলভারেজ বলেছেন, তার সন্তানকে নিয়ে বাড়াবাড়ি করেছে নিরাপত্তাকর্মীরা। তাকে হাতকড়া পরানো হয়েছে, যা মোটেও ঠিক হয়নি। বাবা বলেন, ‘আমার ছেলে ভুল করেছে এটা ঠিক। কিন্তু এজন্য পুলিশ যা করেছে তা বাড়াবাড়ি।’

তারা এ ঘটনায় নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। বাচ্চাটিকে হাতকড়া পরিয়ে হাঁটার দৃশ্য মেরি তার মোবাইলে ধারণ করে সামাজিকমাধ্যমে পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সামরিক হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরাইল

৭ বছরের শিশুর হাতে হাতকড়া

আপডেট সময় ১১:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮