ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খারাপ লোককে দলে টানবেন না: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতাবিরোধী কোনো ব্যক্তিকে দলে ঢোকানোর চেষ্টা থেকে বিরত থাকতে হবে। সদস্য সংগ্রহের নামে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদকাসক্তদেরও দলে নেয়া যাবে না।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভাল কাজের মাধ্যমে জনগণের ম্যান্ডেড নিয়ে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। জনগণের সঙ্গে ভাল ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে আপনাদের খারাপ ব্যবহারের কারণে দলের সুনাম ম্লান হয়ে যায়। আপনাদের খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে দলের উন্নয়নমূলক কাজের তালিকা তুলে ধরার নির্দেশ দেন। একই সঙ্গে কতজন অন্য পার্টি করে তাদের ও নিরপেক্ষদের তালিকা করার কথা বলেন।

দলীয় নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। ৭-৮ মাস পরেই নির্বাচনী তফসিল ঘোষণা হবে। দলের মনোনয়ন জরিপ হচ্ছে।

দলের অভ্যন্তরীন কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, ঘরের মধ্যে ঘর বানাবেন না। দলের নেতাদের সম্পর্কে অপপ্রচার বন্ধ করে দলের উন্নয়নের কথা জনগণকে বলুন। আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। ঘরে ঘরে কলহ। দলের মধ্যে আরেক দল। এসব কলহ, কোন্দল আর সহ্য করা হবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে দফায় দফায় হুমকি দিচ্ছে। দেখতে দেখতে তাদের আন্দোলন ৯ বছর পার হয়ে গেছে। এখন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, তিনি এখন জ্যোতিষী হয়ে গেছেন। নির্বাচনটা হোক, কত ধানে কত চাল বুঝা যাবে। এরপর দেখবেন বিএনপি কোথায় যায়।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালামের সঞ্চালনায় দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দলের কেন্দ্রীয় সদস্য আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

এসময় অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য মমতাজ বেগম ও নাঈমুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জের তিন এমপি তাদের সদস্যপদ নবায়ন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খারাপ লোককে দলে টানবেন না: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮