ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

দিনে একটি সিগারেটেও হৃদরোগের ঝুঁকি

অাকাশ জাতীয় ডেস্ক:

অনেকে মনে করেন দিনে মাত্র একটা সিগারেট পানে আর কি এসে যায়? এতে ঝুঁকি খুব সামান্যই। কিন্তু গবেষণা বলছে, দিনে মাত্র একটি সিগারেট পান করলেও হৃদরোগের ঝুঁকি তৈরি হয়। বৃহস্পতিবার মেডিকেল জার্নাল বিএমজেতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপির।

এতে উল্লেখ করা হয়, দিনে পুরো প্যাকেটের ২০টি সিগারেট পান করলে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি, মাত্র একটি সিগারেট পান করলেও তার প্রায় অর্ধেক ঝুঁকি তৈরি হয়।

প্রতিবেদনটির প্রধান লেখক অ্যালান হ্যাকশাও বলেন, আমরা মনে করি কেউ দিনে ২০টি সিগারেটের বদলে কেবল একটি পান করলে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকল মাত্র ৫ শতাংশ।

কিন্তু তিনি এএফপিকে বলেন, ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এটি ঠিক নয়। দিনে মাত্র একটি সিগারেট পান করেও পুরো প্যাকেট ধূমপানের ঝুঁকির প্রায় অর্ধেক বহন করতে হয়।

তিনি আরও বলেন, অনেকে মনে করেন যে দিনে সামান্য কয়েকটি সিগারেট পান করলে দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি হয় না। প্রতিবেদনে বলা হয়, এমন ধারণা একেবারে ভুল।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী- প্রতি বছর বিশ্বব্যাপী ধূমপানজনিত কারণে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

দিনে একটি সিগারেটেও হৃদরোগের ঝুঁকি

আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮