ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

পুলিশের গুলিতে ডাকাত সর্দার নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

জীবননগর উপজেলার পুলিশের গুলিতে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও শীর্ষ সন্ত্রাসী ইমান আলী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি হাতবোমা, একটি এলজি শুটারগান, ৫টি চাপাতি ও ২ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দেহাটি গুপ্তপীরের মাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার ইমান (৩৮) আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার হারদা চাঁনপুর গ্রামের ফকর উদ্দিন ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে।

জীবননগর থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশের একটি টহলদল রাত ১টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দেহাটি গ্রামের গুপ্তপীরের মাজারের কাছে পৌঁছে দেখতে পায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল সড়ক ডাকাতির উদ্দেশ্যে গাছ কাটার প্রস্তুতি নিচ্ছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পাশের আমবাগানের মধ্যে পালিয়ে পুলিশের ওপর গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ শেষে ডাকাতদল পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইমান আলীকে আটক করে। এ সময় অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।

আহত ইমান আলীকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব পিপিএম জানান, জীবননগরের সন্তোষপুরে একটি আমবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট দুই পক্ষের গুলিবিনিময় হয়। এ সময় এক ডাকাতের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

পুলিশের গুলিতে ডাকাত সর্দার নিহত

আপডেট সময় ১১:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮