ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি না এলেও নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে জোট না করার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ওই নির্বাচনে বিএনপি না এলেও তা গ্রহণযোগ্য হবে। মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ। তিনি বিএনপির সহায়ক সরকারের দাবি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোন নির্বাচনী জোট করবেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট করবো না। তবে এখনও ঠিক করিনি মহাজোটের সঙ্গে থাকবো নাকি এককভাবে নির্বাচন করবো, সেটা পরিবেশ পরিস্থিতি বলে দেবে। তবে ৩শ’ আসনেই জাপার প্রার্থী নির্ধারণ করা আছে।

এরশাদ বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। গতবার তারা ছিল না। এবার আমি আছি। নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে এবং বিপুল ভোটে আমার দল জয়ী হবে।

‘খালেদা জিয়াসহ নেতাদের জেলে রেখে দেশে কোনও নির্বাচন হবে না’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে এরশাদ বলেন, ‘১৯৯০ সালে আমাকে আমার স্ত্রী-সন্তানসহ এবং হাজার হাজার নেতাকে জেলে বন্দি করে রাখা হয়। আমার নামে ৪২টি মামলা দেয়ার পরেও ‘৯১ এর নির্বাচন জেলে থেকেই করেছি। আমি নির্বাচন করতে পারলে তারা পারবেন না কেন? খালেদা জিয়া অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।

রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে এরশাদ বলেন, আমি রাষ্ট্রপতি হতে চাই না। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কোনও কাজ নেই। রাষ্ট্রপতি হলে দলের সঙ্গে সম্পর্ক থাকে না। যতদিন বেঁচে আছি জাতীয় পার্টিই করবো।

এর আগে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন এরশাদ। এ সময় তার ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি না এলেও নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে: এরশাদ

আপডেট সময় ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮