ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বে সবচেয়ে দুর্নীতিবাজ হিসেবে বেগম জিয়ার অবস্থান তৃতীয়: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে তারা আর কোন দুর্নীতিবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের কালেক্টরেট চত্বরে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে তারা আর বেগম খালেদা জিয়ার মত দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না’- এ মন্তব্য করে হানিফ বলেন, বাংলাদেশের মানুষ উন্মাদ নয়, তাদেরকে বোকা ভাবারও সুযোগ নেই।

তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে ইতোমধ্যেই তারেক রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা সাজাপ্রাপ্ত হয়েছে।’ বর্তমান বিশ্বে সবচেয়ে দুর্নীতিবাজ হিসেবে বেগম খালেদা জিয়ার অবস্থান তৃতীয় এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, এ রকম একজন দুর্নীতিবাজ সাবেক ব্যর্থ প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের নেত্রীর প্রতি মানুষ আস্থা প্রকাশ করবে, এটা যারা ভাবেন তাদের এটা পাগলের সুখ মনে করা ছাড়া আর কিছুই নয়। কল্পনার মধ্যেই এই সুখ নিয়ে তাদের থাকতে হবে।

তিনি বলেন, ‘দেশের জনগণ এতিমদের টাকা আত্মসাৎকারী এবং দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারকারীদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা এখন বর্তমান বিশ্বের সততা ও দক্ষতার দিক দিয়ে প্রথম তিনজনের একজন শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। মেলায় বিভিন্ন পণ্যের ৭৫ টি স্টল বসেছে। আগামী শনিবার এ মেলা শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বে সবচেয়ে দুর্নীতিবাজ হিসেবে বেগম জিয়ার অবস্থান তৃতীয়: হানিফ

আপডেট সময় ১১:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮