ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষামন্ত্রীর পিওসহ নিখোঁজ তিনজন গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিন দিনে নিখোঁজ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বাকি দুইজন হলেন লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন।

গ্রেপ্তার তিনজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন বলে দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের একটি দল রাজধানীর গুলশান ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে এই তিনজনকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ সূত্রে জানানো হয়, রাত সাড়ে আটটায় শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসিরুদ্দিনকে এক লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে লেকহেড স্কুলের মো. খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার শিক্ষামন্ত্রীর পিও মো. মোতালেব হোসেনকে রাজধানীর বসিলা এলাকা থেকে কয়েক ব্যক্তি মাইক্রোবাসে করে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার। এ ব্যাপারে ওই দিন হাজারীবাগ থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

একই দিন রাজধানীর গুলশানের লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হোসেন মতিন নিখোঁজ হন।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ হন। তিনি খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ডে থাকতেন।

এদিকে নিজ মন্ত্রণালয়ের দুইজন নিখোঁজের ব্যাপারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করল পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পিওসহ নিখোঁজ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮