ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতা না দেখিয়ে নম্র ও ভদ্র আচরণ করেন: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতা না দেখিয়ে নেতা-কর্মীদেরকে নম্র ও ভদ্র হতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই সঙ্গে সরকারের উন্নয়ন কাজগুলোও জনগণের কাছে তুলে ধরার তাগাদা দিয়েছেন তিনি।

শনিবার বিকালে সিলেট নজরুল মিলনায়তনে আওয়ামী লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন মুহিত। আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। অর্থমন্ত্রী মুহিত সিলেট সদর আসনেরও সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে আওয়ামী লীগের উদ্যোগে শামিল হয়েছেন তিনিও।

এই আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। দলীয় কর্মীদেরকে তিনি বলেন, ‘নির্বাচন আসছে, ভোটারদের কাছে যান, মাসল পাওয়ার (পেশীশক্তি) না দেখিয়ে নম্র, ভদ্র আচরণ করেন। ভদ্র আচরণ করলে ভোটারদের মন জয় করা সম্ভব।’

বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে এই কাজগুলো জনগণের কাছে তুলে ধরতেও নেতাকর্মীদের আহ্বান জানান অর্থমন্ত্রী। মুহিত বলেন, গত ৯ বছরে দেশে দারিদ্র্য বিমোচনে সফল হয়েছে সরকার। দারিদ্র্যের হার ৩১ শতাংশ থেকে ২২.৪ শতাংশে কমিয়ে আনা হয়েছে। ২০২৪ সালের মধ্যে দারিদ্র্য প্রায় দূর হয়ে যাবে।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও দারিদ্র্যমুক্ত ও খাদ্যে স্বয়ংসম্পুর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।’

নির্বাচন নিয়ে সরকারের সাথে বিএনপির সংলাপের প্রস্তাবকে ‘নির্বোধের প্রলাপ’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার বিএনপির সাথে সংলাপে বসবে এটা চিন্তার কোন অবকাশ নেই। নতুন করে আলোচনার কোন সুযোগও নেই। এটা নির্বোধের প্রলাপ।’
গত ১২ জানুয়ারি জাতির উদ্দেশ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরদিন এক সংবাদ সম্মেলনে সরকারকে সংলাপে বসার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রস্তাব নাকচ করা হয়েছে।

সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, আবু জাহির প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষমতা না দেখিয়ে নম্র ও ভদ্র আচরণ করেন: মুহিত

আপডেট সময় ১১:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮