ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৫ দিনের মধ্যে খালেদাকে কারাগারে যেতে হবে: রাঙ্গা

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ১৫ দিনের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

মশিউর রহমান বলেন, ‘অপেক্ষা করুণ আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অন্যায়ভাবে জেলে নিয়ে যে নির্যাতন করেছেন, তাকেও তার ফল ভোগ করতে হবে।

সমবায় প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সারা দেশে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা খুবই ভাল। জাতীয় পার্টির জন্য সামনে আসছে সুদিন। রংপুর সিটিতে বিজয়ের মাধ্যমে জাতীয় পার্টি সারা দেশে নতুনভাবে উজ্জীবিত হয়েছে। নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার দেখা দিয়েছে।

‘আমরা চাই কক্সবাজার জেলাকেও রংপুরের মতো জাতীয় পার্টির ঘাটিঁ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সে জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-বলেন মশিউর রহমান।’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, সহসভাপতি মোশারফ হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন।

সভা সঞ্চালনা করেন শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও চকরিয়া মহিলা পার্টির সভাপতি রেহেনা খানম রাহু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুব ছিদ্দিকী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ দিনের মধ্যে খালেদাকে কারাগারে যেতে হবে: রাঙ্গা

আপডেট সময় ১১:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮