ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সৌদির কুখ্যাত সন্ত্রাসী আবদুল্লাহ নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের ‘কুখ্যাত সন্ত্রাসী’ আবদুল্লাহ বিন মির্জা আলী আল-কালাফকে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছেন। সোমবার বিকেলে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

আবদুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর মতো বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে সৌদি কর্তপক্ষের। সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তার ওপর নজর রাখা হচ্ছিল। সোমবার ভুয়া লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়িতে করে যাওয়ার সময় আওয়ামিয়া শহর এবং কুদাইয়াহর মাঝখানে তাকে হত্যা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, আবদুল্লাহর ওপর নজর রেখে দেখা গেছে, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি আবদুল্লাহ। বরং সরাসরি গুলি চালাতে থাকেন।

নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, বাধ্য হয়েই আবদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আহত হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

সৌদির কুখ্যাত সন্ত্রাসী আবদুল্লাহ নিহত

আপডেট সময় ০৪:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮