ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকা সিটির ভোট হাইকোর্টে স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সংযুক্ত ওয়ার্ডে কমিশনার পদের ভোটও স্থগিত করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল।

রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পৃথক দুই রিট আবেদনের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে গত ৯ জানুয়ারির ঘোষিত তফসিলকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- সেই মর্মেও রুলও জারি করেছে আদালত।

ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছিল।

রিটকারীদের আইনজীবী আহসান উল্লাহ ভূইয়া সাংবাদিকদের বলেন, গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশন যে পরিপত্র জারি করেছিল সেটা চ্যালেঞ্জ করে দুইটি রিট আবেদন করা হয়। আজকে শুনানি শেষে আদালত রুল এবং আদেশ দিয়েছেন। আদালত গত ৯ জানুয়ারির পরিপত্র তিন মাসের জন্য স্থগিত করেছে।

আইনজীবী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ে নির্বাচন কমিশন ঘোষিত গত ৯ জানুয়ারির পরিপত্র ও প্রজ্ঞাপন জারি করেছে তা কেন আইন বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদী করা হয়েছে। অন্যটিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিবকে বিবাদী করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা সিটির ভোট হাইকোর্টে স্থগিত

আপডেট সময় ১২:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮