ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমে দূতাবাস সরালেই আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পবিত্র জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস স্থানান্তর দেশের সঙ্গে আরব দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। সোমবার ফিলিস্তিন মুক্তি সংস্থার কেন্দ্রীয় কাউন্সিল-পিসিসির এক সম্মেলনে নেয়া এ আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে দেয়া স্বীকৃতি স্থগিত করারও সিদ্ধান্ত নিয়েছে পিসিসি।

রোববার শুরু হওয়া দুদিন ব্যাপী সম্মেলন শেষে সোমবার পিসিসি এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পররাষ্ট্র উপদেষ্টা নাবিল শাত। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ঘোষণাকে প্রত্যাখ্যান করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তৃতীয় ইনতিফাদা-গণপ্রতিরোধ আন্দোলন শুরু করেছে ফিলিস্তিনি জনগণ। এরই মধ্যে বিশ্বের ৫৪ মুসলিম রাষ্ট্রের জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তবে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া কিছু আরব দেশ ও সৌদিসহ স্বীকৃতি না দেয়া কিছু দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিকে সমর্থন দেয়ার বিষয়ে গোপনে সম্মতি জানিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে জেরুজালেমকে ইসরাইলের স্বীকৃতি দেয়া দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলল ফিলিস্তিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমে দূতাবাস সরালেই আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

আপডেট সময় ০৩:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮