ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

জেরুজালেম ইস্যুতে মোদির পদক্ষেপে হতাশ নেতানিয়াহু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তার দেশের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ভারতের প্রত্যাখানে তিনি অনেক হতাশ হয়েছেন। তবে এটি তার যুগান্তকারী নয়া দিল্লি সফরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। খবর এএফপির।

মুম্বাইয়ে ২০০৮ সালের হামলায় নিহত এক ইহুদি দম্পতির হত্যাকারীদের ‘ধরা হবে’বলেও নেতানিয়াহু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভারতে ছয় দিনের সফরে এ দম্পতির সন্তান তার সঙ্গী হিসেবে রয়েছেন।

ইসরাইলি এ নেতা একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে রবিবার ভারত সফরে আসেন। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু মিডিয়া গ্রুপ ইন্ডিয়া টুডেকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ‘বিশেষ সম্পর্ক’রয়েছে।

প্রসঙ্গত, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ওয়াশিটনের স্বীকৃতির নিন্দা জানাতে গত মাসে জাতিসংঘ আয়োজিত ভোটাভুটিতে ভারতসহ শতাধিক দেশ অংশ নেয়। এতে ইসরাইল হতাশা প্রকাশ করে।

ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ভারতের এমন পদক্ষেপে ‘স্বাভাবিকভাবে হতাশ হলেও আমি মনে করি এ সফর প্রমাণ করে আমাদের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বিগত ১৫ বছরের মধ্যে এই প্রথম ইসরাইলের কোনো নেতা ভারত সফর করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইনে জুয়া খেলে ২২ লাখ টাকা খোয়া, প্রবাসীর আত্মহত্যা

জেরুজালেম ইস্যুতে মোদির পদক্ষেপে হতাশ নেতানিয়াহু

আপডেট সময় ০৪:১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮