ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

জিম্বাবুয়েকে ১৭০ রানে বেঁধে ফেলল টিম বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাকিব-মুস্তাফিজ-মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি দূর যেতে পারলো না জিম্বাবুয়ে। ৪৯ ওভারে ১৭০ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেল সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সিকান্দার রাজা। আর বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ১টি, সানজামুল ইসলাম ১টি, মোস্তাফিজুর রহমান ২টি ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।

মিরপুরে আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ওয়াইড ছিল। ওই বলে স্ট্যাম্পিং হন সলোমন মায়ার। কোনও রান না করেই ফিরে যান তিনি। তৃতীয় বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ক্রেইগ আরভিন। তিনিও কোনও রান না করে ফিরে যান।

সাকিবের জোড়া আঘাতের পর আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের সপ্তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে ফিরিয়ে দেন তিনি। ২৪ বল খেলে ১৫ রান করেন মাসাকাদজা।

ইনিংসের ১৭তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। টেইলর করেন ২৪ রান। ২৬তম ওভারে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে ম্যালকম ওয়ালারকে সাজঘরে ফেরান স্পিনার সানজামুল ইসলাম। ৪০তম ওভারে রান আউট হন সিকান্দার রাজা। ৪৬তম ওভারে সাকিব আল হাসানের বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ৪৮তম ওভারে দুইটি উইকেট নেন ‍রুবেল হোসেন। ওভারের তৃতীয় বলে পিটার মুরকে ও চতুর্থ বলে টেন্ডাই সাতারাকে বোল্ড করেন তিনি। পিটার মুর করেন ৩৩ রান। এক বল খেলে শূন্য রান করেন টেন্ডাই সাতারা। ৪৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন ব্লিজিং মুজারাবানি।

বাংলাদেশ আজ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। তিন পেসার হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। স্পেশাল স্পিনার হিসাবে একাদশে রাখা হয়েছে সানজামুল ইসলামকে। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের পর আজ প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছেন ওপেনার এনামুল হক বিজয়। সৌম্য সরকারকে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ইনিংস: ১৭০ (৪৯ ওভার)

(হ্যামিলটন মাসাকাদজা ১৫, সলোমন মায়ার ০, ক্রেইগ আরভিন ০, ব্রেন্ডন টেইলর ২৪, সিকান্দার রাজা ৫২, ম্যালকম ওয়ালার ১৩, পিটার মুর ৩৩, গ্রায়েম ক্রেমার ১২, কাইল জারভিস ৪*, টেন্ডাই সাতারা ০, ব্লিজিং মুজারাবানি ১; সাকিব আল হাসান ৩/৪৩, সানজামুল ইসলাম ২৯/১, মাশরাফি বিন ‍মুর্তজা ১/২৫, মোস্তাফিজুর রহমান ২/২৯, রুবেল হোসেন ২/২৪, নাসির হোসেন ০/১৫)।

Tag :
আপলোডকারীর তথ্য

জিম্বাবুয়েকে ১৭০ রানে বেঁধে ফেলল টিম বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮