ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাকচাপায় এক শিশু নিহত, দাদা-দাদি আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় নিহত শিশুর দাদা-দাদি আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন। নিহত লিমা আকতার (৮)সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রশিদপুর গ্রামের আবদুল লতিফের মেয়ে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন ও শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, শিশু লিমা আকতার সে শীতের পিঠা খেতে শেরপুরে আত্মীয়বাড়িতে এসেছে। শনিবার সন্ধ্যার আগে লিমা তার দাদা শুকুর আলী (৬৫) ও দাদি মদিনা বেগমের (৫৫) সঙ্গে পিঠা নিয়ে কৃষ্ণপুর যমুনাপাড়ায় আত্মীয় জিন্নাহর বাড়িতে যাচ্ছিল।

তারা কৃষ্ণপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৭৩৪) চাপা দিলে ঘটনাস্থলেই লিমার মর্মান্তিক মৃত্যু হয়। আহত দাদা ও দাদিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

ট্রাকচাপায় এক শিশু নিহত, দাদা-দাদি আহত

আপডেট সময় ১১:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮