ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে তিন সন্তানসহ মায়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে পুড়ে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে নিহতরা হলেন- কুতুপালং ট্রানজিট পয়েন্ট এলাকার রোহিঙ্গা আবদুর রহিমের স্ত্রী নুর হাবা, সন্তান আমিন শরীফ, দিলশান বিবি ও আসমা বিবি।

হাসপাতালের বরাত দিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও উখিয়া-টেকনাফ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলাউ মারমা জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট এলাকার রোহিঙ্গা আবদুর রহিমের তাঁবুতে আগুন লাগে। ঘরগুলো পলিথিনের বেড়া ও টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই চারজন দগ্ধ হন। তারা সবাই ঘুমিয়ে ছিল। তাদের দ্রুত উদ্ধার করে পাশের রেড ক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। প্রাথমিকভাবে মোমের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূচনা বলে ধারণা করা হচ্ছে।

ক্যাম্পের সদস্যরা জানান, আবদুর রহিমের পরিবার রাসিদং এলাকা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। আগুনের ঘটনায় একটি তদন্তদল গঠন করে দিয়েছে জেলা প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে তিন সন্তানসহ মায়ের মৃত্যু

আপডেট সময় ১১:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮