ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আরও বেশি ফিলিস্তিনিকে হত্যার সময় এসেছে: ইসরায়েলি মন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও বেশি ফিলিস্তিনিকে আহত ও হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলের কৃষি ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী উরি অ্যারিয়েল। বুধবার ইসরাইলের রিশেট বেট রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর হারেৎজের।

উরি অ্যারিয়েল দাবি করেন, গত কয়েক দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু এতে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ওই খানে (পশ্চিম তীর) আমরা ভিন্ন নীতি অনুসরণ করব। এর উদ্দেশ্য হবে যারা আমাদের সঙ্গে সহাবস্থান করতে চায় তাদের জন্য সুবিধা দেয়া। আর যারা ইহুদিদের ক্ষতি করতে চায় তাদের জীবন অতিষ্ঠ করে তোলা।

তিনি বলেন, আমাদের যেসব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে তা কেন রাখা হয়েছে। আমরা তা ছুড়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী পাচ্ছি কিন্তু কেউ আহত হচ্ছে না। এখন সময় হয়েছে সেখানে (গাজা) আহত ও হত্যার। আমাদের উচিত না শুধু নিজেদের রক্ষা করা- আমাদের উচিত আক্রমণ করা। কেউ যদি আমাদের আক্রমণ করতে আসে তাহলে আগেই তাকে আক্রমণ করা।

২০১৭ সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় ৫৯ বার হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল সুড়ঙ্গ পথ, প্রশিক্ষণ শিবির ও অস্ত্র উৎপাদন কেন্দ্র। বেশির ভাগ হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের স্থাপনা। ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর গাজায় ইসরায়েলি রকেট হামলায় দুই হামাসকর্মী নিহত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখের সঙ্গে কাজলের জায়গা নেবেন কি দীপিকা? তুঙ্গে নতুন বিতর্ক

আরও বেশি ফিলিস্তিনিকে হত্যার সময় এসেছে: ইসরায়েলি মন্ত্রী

আপডেট সময় ১০:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮