ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

দুর্নীতির মামলা পুনঃতদন্তে মোশাররফের আবেদন খারিজ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মোশাররফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এর আগে মামলাটির পুনঃতদন্ত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেছিলেন খন্দকার মোশাররফ। তার এ আবেদন খারিজের পর হাইকোর্টে রিভিশন করেন তিনি। যেটি আজ খারিজ হয়ে গেছে। আগামী ১৬ জানুয়ারি বিচারিক আদালতে এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে।

২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

দুর্নীতির মামলা পুনঃতদন্তে মোশাররফের আবেদন খারিজ

আপডেট সময় ০১:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮