ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানের ভিতর নবজাতকের মরদেহ, আটক মা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাকার্তাগামী ইতিহাদ বিমানের একটি ফ্লাইট থেকে এক নবজাতকের মরদেহ খুজেঁ পাওয়া গেছে। বিমানটি আবুধাবী থেকে জাকার্তা যাচ্ছিল। কর্মকর্তাদের ধারণা ৩৭ বছর বয়সী হানি নামে এক নারী ওই শিশুটির জন্ম দেন। ইন্দোনেশিয়ার পুলিশ পরে ওই নারীকে জাকার্তা বিমানবন্দর থেকে আটক করে।

হানি নামের সন্দেহভাজন ওই মাকে আটকের সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তারা জানান, তাদের ধারণা ৩৭ বছর বয়সী হানি শনিবার আবুধাবি থেকে জাকার্তাগামী ইতিহাদ বিমানের একটি ফ্লাইটে গোপনে শিশুটির জন্ম দেন।

বিমানটির একজন ক্রু ফ্রান্সেসকো ক্যালোর বলেন, হানি নামের ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটি ব্যাংককে অবতরণ করে। ৪ ঘণ্টা পর হানির রক্তক্ষরণ শুরু হলে মেডিকেল সাহায্য নিশ্চিত করে ব্যাংককেই রেখে আসা হয় তাকে। তবে জাকার্তায় পৌঁছার পরই বিমানটির ভেতর থেকে নবজাতকের মৃতদেহ পাওয়া যায়।

জাকার্তা বিমানবন্দরের পুলিশ কর্মকর্তা আহমাদ ইউসেফ বলেছেন, জাকার্তাগামী ইতিহাদ বিমানটির একটি টয়লেট থেকে পরিচ্ছন্নকর্মীরা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মৃতদেহ খুঁজে পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমানের ভিতর নবজাতকের মরদেহ, আটক মা

আপডেট সময় ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮