ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে সরকারবিরোধীদের সিআইএর সমর্থন ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক সময়ে গোলযোগ সৃষ্টিকারীদের নাশকতামূলক তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থার পরিচালক মাইক পম্পেও রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে ইরানে যে কোনো ধরনের বিশৃংখলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেন।

একই সঙ্গে তিনি ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সমর্থন করেন বলেন, যুক্তরাষ্ট্র এই সমঝোতায় থাকবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের রয়েছে।

এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের বহু কর্মকর্তা ইরানের বিশৃংখলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করলেন। মার্কিন কর্মকর্তারা ইরানের মুষ্টিমেয় কিছু লোকের নাশকতামূলক তৎপরতাকে সে দেশের সরকার ব্যবস্থাকে উৎখাতের ‘সুযোগ’ বলে অভিহিত করেন।

কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ইরানের বিশৃংখলা সম্পর্কে যুক্তরাষ্ট্র চাপে অনুষ্ঠিত একটি বৈঠক ব্যর্থ হয়। এর ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শেষ সুযোগও ব্যর্থ হয়ে যায়।

সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ বিক্ষোভ দেখান। শান্তিপূর্ণ ওই বিক্ষোভকে কাজে লাগিয়ে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নাশকতামূলক তৎপরতা চালায় ও সরকারি সম্পদের ক্ষতি করে। এই অপরাধমূলক তৎপরতার নিন্দা জানিয়ে গত বুধবার থেকে ইরানজুড়ে সরকারের সমর্থনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে সরকারবিরোধীদের সিআইএর সমর্থন ঘোষণা

আপডেট সময় ১০:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮