ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

এবি ব্যাংকের ৭ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থপাচারের অভিযোগে এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের ৭ সাবেক ও বর্তমান পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তারা দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন বলে দৈনিক আকাশকে জানান কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে- শিশির রঞ্জন বোস, মেজবাহুল হক, ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকী।

গত ২ জানুয়ারি অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তারা হলেন- ব্যাংকের হেড অব করপোরেট মাহফুজ-উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেওয়াজ, কোম্পানি সচিব মহাদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিম।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এর পর ৩১ ডিসেম্বরে ব্যাংকটির সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী ও ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবি ব্যাংকের কর্মকর্তাদের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছেন। অনুসন্ধানে তাকে সহায়তা করছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে দেশ থেকে প্রায় ৩০০ কোটি টাকা পাচার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

এবি ব্যাংকের ৭ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে

আপডেট সময় ০১:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮