ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

দুর্নীতি মামলায় মেয়র সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে বিশেষ আদালতের দেওয়া অব্যাহতির আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে এ মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতকে সাক্কু জামিন চাইলে সে বিষয়টিও বিবেচনা করতে বলা হয়।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ। এরপর গত বছরের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা। এরপর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

পরে গত ২২ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা থেকে কুমিল্লা সিটি মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দেন ঢাকার আট নম্বর বিশেষ জজ আদালত। বিচারক শামীম আহম্মদ এই আদেশ দেন। এদিন মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সাক্কুর আইনজীবী মাসুদ আহমদ তালুকদার তার অব্যাহতি চেয়ে শুনানি করেন।

অপরদিকে, দুদকের আইনজীবী সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করার আবেদন করেন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাক্কুকে মামলা থেকে অব্যাহতি দেন। বিচারিক আদালতের সেই আদেশের বিরুদ্ধে দুদকের এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট রুল জারিসহ সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

দুর্নীতি মামলায় মেয়র সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট সময় ১২:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮