ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত খুন মামলার আপিলের রায় ১৩ আগস্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।বুধবার বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফাজামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন।তথ্যটি নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

তিনি বলেন, বুধবার মামলায় ৩৩ কার্যদিবসের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল ফতুল্লার লামাপাড়া থেকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

নিহত নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল মামলা করেন। একসঙ্গে দুই মামলার বিচার শেষে ১৬ জানুয়ারি রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।সেনাবাহিনীর বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় রায়ে। বাকি ৯ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাত খুন মামলার আপিলের রায় ১৩ আগস্ট

আপডেট সময় ০১:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭