ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মন্ত্রিসভার রদবদল স্বাভাবিক: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনী বছরে মন্ত্রিসভার রদবদল স্বাভাবিক বলে মন্তব্য করছেন সদ্য রদবদল হয়ে বিমান মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচনের বছরে এরকম রদবদল হয়। এটা স্বাভাবিক। ভারতের দিকে তাকালেও তাই দেখা যাবে। তাদের দেশেও নির্বাচনী বছরে মন্ত্রিসভার রদবদল হয়। নতুন সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন, এ রদবদলে আপনার প্রতিক্রিয়া কি? তখন আমি বলেছি, আগে আকাশে ছিলাম আর এখন মাটিতে মানুষের আরও কাছে আসলাম।’

মন্ত্রী বলেন, আমাদের সমাজে অনগ্রসর অংশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের দায়িত্ব জনগণের জন্য কাজ করা। এ মন্ত্রণালয়ে অধিকতর সুযোগ রয়েছে মানুষের সাথে কাজ করার। এসময় সবার সহযোগিতা চান তিনি।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী এ মন্ত্রণালয়ের কাজ এগিয়ে যাবে। আমরা সবাই মন্ত্রীকে সহযোগিতা করব। তার নেতৃত্বে এগিয়ে যাব। এ মন্ত্রণালয়ের কাজ আগের চেয়েও এগিয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মন্ত্রিসভার রদবদল স্বাভাবিক: মেনন

আপডেট সময় ০২:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮