ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাননের মাথা খারাপ হয়ে গেছে: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাননের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, স্টিভ ব্যানন আমার কিংবা আমার প্রেসিডেন্সির কিছুই করতে পারবে না। কারণ আমি ১৭ জন যোগ্য প্রেসিডেন্ট প্রার্থীকে পরাজিত করে রিপাবলিকাল দল থেকে নমিনেশন পেয়েছি। যোগ্যতার বলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছি।

ট্রাম্প বলেন, ব্যানন হোয়াইট হাউজে থেকে গণমাধ্যমের কাছে মিথ্যা তথ্য ফাঁস করে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। তিনি শুধু এটাতেই দক্ষ। নির্বাচনে তিনি কোনো ভূমিকা রাখেননি। আমেরিকার জনগণ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ব্যানন শুধু চাকরিই হারাননি, তিনি অনুভূতিও হারিয়েছেন।

প্রসঙ্গত, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের লড়াইটা খুব একটা সহজ ছিল না। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের বৈতরণী পার হয়ে আসার ক্ষেত্রে ট্রাম্পকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন তাদের একজন স্টিফেন কে. ব্যানন। হোয়াইট হাউজে ট্রাম্পের চিফ স্ট্যাটেজিস্ট পদে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাননের মাথা খারাপ হয়ে গেছে: ট্রাম্প

আপডেট সময় ০২:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮