ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উ. কোরিয়া ও দ. কোরিয়ার মধ্যে হটলাইন চালু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশে বন্ধ থাকার প্রায় দুই বছর পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির পুনরায় টেলিফোন যোগাযোগ চালু হয়েছে।খবর বিবিসির। দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে, স্থানীয় সময় বুধবার সাড়ে তিনটার দিকে উত্তর কোরিয়া থেকে প্রথম টেলিফোন কলটি তারা পেয়েছেন।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী এবং আগামী মাসে শীতকালীন অলিম্পিক গেমসে তার দেশ অংশ নিতে আগ্রহী। ২০১৫ সালের ডিসেম্বরের পর দেশ দুটির শীর্ষ পর্যায়ে কোনো ধরনের আলোচনা হয়নি।

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানান, এরপর থেকে উত্তর কোরিয়া যোগাযোগ চ্যানেল বন্ধ করে দেয় এবং টেলিফোন কল প্রত্যাখ্যান করে। বুধবার টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে উত্তর কোরিয়ার এক কর্মকর্তা দক্ষিণের সঙ্গে টেলিফোন যোগাযোগ পুনরায় শুরু করা হবে বলে জানান।

তিনি বলেন, দুই দেশ পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে উত্তরের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারে। সোমবার খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দুই দেশের সম্পর্কের উত্তেজনা কমিয়ে আনতে আগ্রহের কথা জানান। তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে তিক্ততার বরফ গলানোরও ইঙ্গিত দেন।

কিম বলেন, অলিম্পিকে অংশ নেওয়ার মধ্য দিয়ে উত্তরের জনগণ তাদের একতা দেখানোর সুযোগ পাবে। তাৎক্ষণিকভাবে কিমের এ বক্তব্যকে স্বাগত জানায় দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট মুন জায়ে-ইন একে সম্পর্ক উন্নয়নের ‘চমৎকার সুযোগ’ হিসেবেও অ্যাখ্যা দেন। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী ‘যুদ্ধবিরতি গ্রাম’ খ্যাত পানজামুনে ৯ জানুয়ারি দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনারও প্রস্তাব দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উ. কোরিয়া ও দ. কোরিয়ার মধ্যে হটলাইন চালু

আপডেট সময় ১১:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮