ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বিএনপিকে আবারও জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপির পরাজয় নিশ্চিত। তৃণমূলে বিএনপির অবস্থা অনেক দুর্বল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে দলটিকে প্রত্যাখ্যান করবে জনগণ। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিকেই আবারও জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বিআরটিসি বাস ডিপো পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তৃণমূলের শক্তি, বাংলার ফার্স্ট টাইম ভোটারদের শক্তি, নারীদের শক্তি সব মিলিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা ইনশাল্লাহ অত্যন্ত আশাবাদী।

এ সময় তিনি বিএনপিকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পরই আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যতক্ষণ না আমাদের দল কাউকে মনোনয়ন না দেবে ততক্ষণ পর্যন্ত কারো নৌকা ব্যবহারের প্রতীক কোনো সুযোগ নেই। আমাদের একটা মনোনয়ন বোর্ড আছে। আমরা বিএনপি নই যে, বাবা ছেলের নাম ঘোষণা করে মেয়র পদে।

Tag :
আপলোডকারীর তথ্য

নির্বাচনে বিএনপিকে আবারও জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে: কাদের

আপডেট সময় ০৮:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭