ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ট্রাম্পের কু-মতলব সফল হতে দেবে না ইরানের জনগণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের সাম্প্রতিক অভিযোগের নিন্দা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ‘মহান ইরানি জনগণ কখনো সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী মার্কিন কর্মকর্তাদের কথায় কান দেবে না। এছাড়া, ইরানের অভ্যন্তরীণ ঘটনাবলীতেও যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার সুযোগ দেয়া হবে না।’

তিনি বলেন, দেশের নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে ইরানের জনগণই বড় সমর্থক এবং বিভিন্ন নির্বাচনে তাদের বিশাল উপস্থিতি এ কথাই প্রমাণ করে যে, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ঘটনাবলীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কু-মতলব নিয়ে কথা বলছেন ইরানের জনগণের সতর্ক উপস্থিতি ও প্রতিরোধ তা নস্যাৎ করে দেবে।

পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানের কয়েকটি শহরে অনুষ্ঠিত বিক্ষোভের বিষয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট এক টুইটার পোস্টে বলেছেন, ‘মত প্রকাশের স্বাধীনতাসহ জনগণের অধিকারের প্রতি ইরান সরকারের শ্রদ্ধা দেখানো উচিত। বিশ্ব সবকিছু পর্যবেক্ষণ করছে।’

মার্কিন কর্মকর্তাদের বাহুল্য অভিযোগের নিন্দা করে বাহরাম কাসেমি বলেন, ইরানের জনগণ কখনো তাদের ভিত্তিহীন অভিযোগের প্রতি কান দেবে না। তিনি আরো বলেন, ইরানের জনগণ খুব ঘনিষ্ঠভাবে ফিলিস্তিন, ইয়েমেন এবং বাহরাইনের জনগণের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সভ্য ইরানি জাতিকে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশে বাধা দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু ইরানি নাগরিককে ভিত্তিহীন অভিযোগ আটক করার ঘটনার ওপর নজর রাখছে তারা।

মার্কিন কপট ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি ইরানের কয়েকটি শহরে যেসব বিক্ষোভ হয়েছে তার পেছনেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সুযোগ সন্ধানী ও প্রতারণাপূর্ণ সমর্থন রয়েছে বলে মন্তব্য করেন কাসেমি। তিনি বলেন, ইরানের সংবিধান অনুযায়ী সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান জনগণের অধিকারের প্রতি সমর্থন দেয় এবং সবকিছুই আইনের কাঠামোর ভেতরে থেকে হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ট্রাম্পের কু-মতলব সফল হতে দেবে না ইরানের জনগণ

আপডেট সময় ০২:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭