ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাত, আহত ৫০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার বিরুদ্ধে শুক্রবার ফিলিস্তিনের গাজা ও দখলীকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ করেছেন কয়েক হাজার ফিলিস্তিনি। এ নিয়ে চতুর্থ শুক্রবার তারা এ বিক্ষোভ পালন করলেন।

গত ৬ই ডিসেম্বর বিশ্ব জনমতকে উপেক্ষা করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর প্রতিবাদে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। প্রতিবাদে যোগ দেয় সচেতন বিশ্ববাসী। জাতিসংঘ, আরব লীগ, ওআইসিসহ বিভিন্ন সংগঠন ও দেশ ট্রাম্পের ওই ঘোষণাকে প্রত্যাখ্যান করে।

শুক্রবার ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে বিক্ষোভ করেন প্রায় চার হাজার ফিলিস্তিনি। এ সময় তাদেরকে বাধা দিলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাত বেধে যায়।

ইসরাইলি সেনারা তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। জবাব দিতে তাদের দিকে ইটপাটকেল, ককটেল ছোড়ে ফিলিস্তিনিরা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। এর বেশির ভাগই গাজা সীমান্ত এলাকায়। গাজায় বিক্ষোভকারীরা আমেরিকা নিপাত যাক, ইসরইল নিপাত যাক- স্লোগান দিতে থাকে। ইসরাইলি সেনারা বলেছে, তারা মূলত টার্গেট করেছে হামাসের কতিপয় পোস্ট। তারা ইসরাইলি সেনাদের দিকে তিনটি রকেট হামলা চালায়। তার মধ্যে দুটিকে ইসরাইলি সেনারা আকাশেই ধ্বংস করে দেয়। পুলিশ বলেছে, তৃতীয় রকেটটি একটি ভবনে আঘাত করে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয় ওই ভবনের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাত, আহত ৫০

আপডেট সময় ০৯:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭