ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রেপ্তারের পর গাজী ট্রেডিংয়ের চেয়ারম্যানকে আদালতে পাঠাল দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজী ফেব্রিকস ও গাজী করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী মাহমুদ কামালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রাত (বুধবার দিবাগত) একটার দিকে দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে গাজী মাহমুদকে গ্রেপ্তার করে দুদকে নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে পুলিশের মাধ্যমে তাকে দুদক কার্যালয় থেকে আদালতে পাঠানো হয় বলে জানায় দুদক সূত্র। এর আগে অবৈধভাবে ১৭ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে গাজী মাহমুদ কামালের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা করেন দুদকের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।

দুদকের সূত্র জানায়, ‘গাজী মাহমুদ কামালের বিরুদ্ধে প্রায় ১৭ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বুধবার রাজধানীর রমনা থানায় দুদকের দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয় বলে জানায় দুদক সূত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্রেপ্তারের পর গাজী ট্রেডিংয়ের চেয়ারম্যানকে আদালতে পাঠাল দুদক

আপডেট সময় ১১:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭