ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

নতুন করে সৌদি আরবের হামলায় ১২০ ইয়েমেনি হতাহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর বিমান হামলায় আরো ১২০ জন হতাহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের তায়িজ, হুদাইদা ও সানা প্রদেশে এসব হামলা হয়।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তায়িজ প্রদেশের হেইমে এলাকার একটি মার্কেটে গতকাল ভয়াবহ বিমান হামলা হয়। এ হামলার শিকার একশ’র বেশি ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছে তা জানা যায় নি। হুদাইদা প্রদেশে অন্য এক হামলায় একই পরিবারের ১৪ সদস্য মারা গেছে।

এদিকে, সানা প্রদেশের নিহম এলাকায় আরেক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। আনসারুল্লাহ যোদ্ধাদের মুখপাত্র আবদুস সালাম মার্কেটের ওপর হামলার নিন্দা করে বলেছেন, বেসামরিক লোকজনের ওপর এ ধরনের হামলা সৌদি আরবের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। ইয়েমেন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার বিষয়ে আন্তর্জাতিক সমাজের বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়ারও নিন্দা করে আবদুস সালাম। তিনি বলেন, ইয়েমেনের ওপর আড়াই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব এবং বিষয়টিতে আন্তর্জাতিক সমাজ নীরব রয়েছে কিন্তু আনসারুল্লাহ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অনেক বেশি প্রতিক্রিয়া দেখায় তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

নতুন করে সৌদি আরবের হামলায় ১২০ ইয়েমেনি হতাহত

আপডেট সময় ১২:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭